ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৭

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২৭
ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, নাসিরনগর, কসবা, আখাউড়া, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৬৭ জনকে গ্রেফতার করেছে। ১৪৯ জন রয়েছে গ্রেফতারি পরোয়ানার আসামি। পুলিশ ৪৪৫ বোতল ফেনসিডিল, ৩শ লিটার চোলাইমদ, ৫ হাজার নেশা জাতীয় ট্যাবলেট, ১৫০ কেজি জিরা ও ২৯১ কেজি কিসমিস উদ্ধার করেছে।