তানিয়া হোসেন থিয়েটার, টিভি নাটকের পাশাপাশি মঞ্চে উপস্থাপনার কাজটি একই ছন্দে চালিয়ে যাচ্ছেন। তবে কিছুটা আপেক্ষ করে তানিয়া বলেন, ‘আসলে ব্যক্তি জীবনের কিছু ভুল হয়তো মানুষের ক্যারিয়ারকে কিছুটা ব্যাহত করে। এরপরও আমি এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। এবং আসছে ঈদে বেশকিছু ভাল নাটকে কাজ করেছি যা সত্যিকার অর্থেই মানুষের অনুভবকে নাড়া দেবে। এখন খুব ভাল গল্প হলে তবেই তা করার চেষ্টা করছি। এখন তানিয়া টিভি নাটকের পাশাপাশি নিয়মিত মঞ্চে নিজের দলকেও সময় দেবার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আসলে সময়ের সাথে সাথে হয়তো সকলে ম্যাচিউরড হয়। এখন আমি টিভি নাটকের পাশাপাশি নিয়মিতই মঞ্চে সময় দিচ্ছি। কারণ এখানে একটি প্রোডাকশন মঞ্চস্থ হবার পর সরাসরি দর্শকদের ভাললাগা-মন্দলাগাটা জানা যায়। যা যে কোন অভিনেত্রীর জন্য খুবই সহায়ক।
