বরিশালে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:২২
বরিশাল বিভাগের ১ হাজার ৫২৮ জন শিক্ষককে সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ার মত করে গড়ে তুলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক শিক্ষাখাত ও উন্নয়ন প্রকল্প (এসইএসডিপি)’র উদ্যোগে এ প্রশিক্ষণ দেয়া হয়। গত ৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত নগরীর আব্দুর রব সেরনিয়াবাত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান জানান, এইচএসসি’র শিক্ষার্থীরা যাতে এ বিষয়গুলো ভালভাবে আয়ত্তে আনতে পারে।