লোহাগাড়া আওয়ামী লীগের কাউন্সিল

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:২২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার স্থানীয় সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার পর এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেমউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দঃ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দঃ জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম, আবু সাঈদ, রাশেদ মনোয়ার, অ্যাডভোকেট জহিরউদ্দীন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, অ্যাডভোকেট হুমায়ুন কবির রাশেল, জান মোহাম্মদ সিকদার, নুরুচ্ছফা কোমপানি, দঃ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জুবায়ের, যুবলীগ নেতা অধ্যাপক পার্থ সারথী চৌধুরী প্রমুখ।