গাজীপুরে প্রতিপক্ষের হামলায় আজমত উল্লাহর দুই কর্মী আহত

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৫
গতকাল রবিবার দুপুরে ১৪ দল সমর্থিত প্রার্থীর কর্মীরা নগরীর নলজানি এলাকায় এ্যাডভোকেট আজমত উল্লাহ খানের প্রচার পত্র বিলি করার সময় ১৮ দল সমর্থিত প্রার্থীর কর্মীরা তাদের উপর হামলা করে। এতে আজমত উল্লাহ খানের ২ কর্মী তপু ও মামুন আহত হয়। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানায়, দুপুরে ঐ এলাকায় আঃ মজিদের নেতৃত্বে ১০/১২ জন নেতাকর্মী দোয়াত কলমের প্রচারপত্র বিলি করার সময় ১৮ দল সমর্থিত প্রার্থীর কর্মীরা অতর্কিতে তাদের উপর হামলা চালায়। তবে অধ্যাপক মান্নানের লোকজন দাবী করে, ১৪ দল সমর্থিত প্রার্থীর কর্মীরা মান্নানের নামে কুত্সা সম্বলিত লিফলেট বিলি করার সময় এলাকার লোকজন তাদের বাধা দিয়ে প্রতিহত করেছে। এতে মান্নানের লোকজন জড়িত নয়। এ হামলার ঘটনার প্রতিবাদে বিকালে নলজানি এলাকায় এ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সমর্থকরা এক প্রতিবাদ সভা। সভায় আব্দুল্লা আল ইসলাম জ্যাপক এমপি, এ্যাড. শফিকুল ইসলাম বাবুল, আলতাফ হোসেন, রিপন সরকার, মফিজ উদ্দিন, সাইফুল মোল্লা, বক্তব্য রাখেন।