লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলার চার্জ শুনানি গতকাল রবিবার ঝালকাঠি আদালতে শুরু হয়েছে। এ মামলার অধিকতর শুনানির জন্য আজ সোমবার ধার্য করেছে আদালত। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গতকাল লিমনের উপস্থিতিতে এ শুনানি শুরু হয়। শুনানিতে সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট এম আলম খান কামাল এবং লিমনের পক্ষে অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির অংশগ্রহণ করেন।
আদালতে লিমনের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির বলেন, র্যাব মিথ্যা তথ্য দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। উল্লেখ্য, ২০১১ সালের ২৪ এপ্রিল লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই আদালতে এ মামলা থেকে লিমনকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়। দীর্ঘদিন পর গতকাল মামলাটির চার্জ শুনানি শুরু হয়। এছাড়া র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধা দেয়া অপর মামলার শুনানি আগামী ২ জুলাই ধার্য করেছে আদালত।
