ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের ২০১৩-১৪ সালের কার্যকরী কমিটির সদস্য নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের আদালত প্রতিবেদক আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের আদালত প্রতিবেদক সামিউল করিম আলমগীর নির্বাচিত হয়েছেন। ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচ তলায় গতকাল রবিবার কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের মাধ্যমে নির্বাচিত ৩ জন সিলেকশন কমিটির সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। এ সময় ২৭ জন ভোটারের ২৪ জনই উপস্থিত ছিলেন। সিলেকশন কমিটির দায়িত্ব পালন করেন—দৈনিক ইত্তেফাকের আদালত প্রতিবেদক শাহজাহান খান, দৈনিক ইনকিলাবের আদালত প্রতিবেদক সৈয়দ আহমেদ গাজী ও দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার আদালত প্রতিবেদক মুনজুর আলম। প্রেস বিজ্ঞপ্তি
