গত শনিবার রাত ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চার লাখ টাকাসহ কাওসার আহমদ (২৮) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, টাকাগুলো হুন্ডির। কাওসার আহমদ নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত বুলু মিয়ার ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-কমিশনার নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
