আজ থেকে রাজশাহী বিভাগে পরিবহন শ্রমিক ধর্মঘট

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৯
১০ দফা দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে রাজশাহী বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু হচ্ছে। শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি গত বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেন। শ্রমিক ফেডারেশনের অভিযোগ—আইন থাকলেও সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেয়া হয়নি। এ কারণে শ্রমিকরা কল্যাণ তহবিলের সুবিধা পাচ্ছে না। উচ্চ আদালত ড্রাইভিং লাইসেন্স নবায়নের অনুমতি দিলেও বিআরটিএতে বিভিন্ন সমস্যার অজুহাত দেখিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সেতুতে ওভারলোড চেকিংয়ের নামে ট্রাক শ্রমিকরা হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছে।