ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি পদে দ্যা ডেইলি নিউ নেশন’র বিশ্ববিদ্যালয় রিপোর্টার এমএম জসিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির কার্য নির্বাহী পরিষদের ২০১৩ সেশনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাজমুস সাদাত (দৈনিক দিনকাল), যুগ্ম-সম্পাদক গালিব আশরাফ (ডেইলি ইন্ডিপেনডেন্ট), দপ্তর সম্পাদক সানাউল হক সানী (দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক মলয় কুমার দত্ত (বাসস)। পরিষদের সদস্য হিসেবে দৈনিক যায়যায় দিনের মতিউর তানিফ, দৈনিক আমার দেশের ইয়ামিন সাজেদ এবং দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি ও এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি বোরহানুল হক সম্রাট এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান জাহিদ তুষার।
