ইদ্রিস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুদক উপ-সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদ রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।