ঝুঁকিপূর্ণ বিবেচনায় সিলগালা করে দেয়া সাভারের রাজ্জাক প্লাজা গতকাল রবিবার সকাল ৯টায় খুলে দেয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল ভবনটি সরজমিনে ঘুরে এবং নকশা দেখে মনে করেছে ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তবে বিশেষজ্ঞরা রাজ্জাক প্লাজার মূল ভবনের নকশার বাইরে আট তলার উপর অনুমোদনহীন বর্ধিতাংশ কিছুটা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেছে। বুয়েটের বিশেষজ্ঞ ড. সৈয়দ ফখরুল আমিন রাজ্জাক প্লাজার মূল ভবনে কোন ত্রুটি পাওয়া যায়নি মর্মে তিন পাতার রিপোর্ট প্রদান করেছেন। সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান মোল্লা জানান, রবিবার সকাল ৯টায় মার্কেটটি খুলে দেয়া হয়েছে।
