আদিলুজ্জামান
পূর্ববক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা নিবাসী ও সোনালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত এজিএম (৬৮) আদিলুজ্জামান গতকাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি....রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. কে জামান
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. কে জামান (৮২) গত শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি....রাজেউন) তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
শাহ মো. জাকারিয়া
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া শরীফের মরহুম পীর মাওলানা হাবীবুর রহমানের বড় ছেলে আলহাজ্ব মাওলানা শাহ মো. জাকারিয়া পীর সাহেব মাজড়া (৭৫) গত শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মাজড়া মাদ্রাসা মাঠে গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রাবিয়া খাতুন
জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি ও জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী সদস্য ছড়াকার ও গীতিকার এমআর মনজু’র মা রাবিয়া খাতুন (১০১) গতকাল গাজীপুর জেলার শ্রীপুরস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
