মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১১
নাসরিন সুলতানা প্রকাশক ও মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকার স্ত্রী নাসরিন সুলতানার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করে আত্মীয়-স্বজন ও বন্ধুদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কাজী শামসুল হক পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা শহীদ কাজী শামসুল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন পিরোজপুর মহকুমার পাকিস্তানী সেনাপ্রশাসক ক্যাপ্টেন এজাজের হুকুমে এক পাকসেনা জল্লাদ তাকে গুলি করে হত্যা করে। হুলারহাট স্টিমারঘাট বধ্যভূমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধু সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, মরহুম জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।