জেলার পাটকেলঘাটা থানার পুলিশ সদস্যরা গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে জামায়াত নেতা মাওলানা বাহাউদ্দীনকে গ্রেফতার করেছে। তিনি ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চাঁদকাটি ফলেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদকাটি ফলেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পাটকেলঘাটা থানার ওসি আকতারুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
