আজকের রাশিফল

আপডেট : ০১ জুলাই ২০১৩, ১৮:০৫
আজ ১৮ই আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র। আপনার শুভসংখ্যা: ২। শুভবার: সোমবার। শুভরত্ন: মুক্তা ও চন্দ্রকান্তমণি। প্রকৃতিগতভাবে আপনি অস্থির, চঞ্চল, কল্পনাপ্রবণ ও রোমান্টিক। আপনি বিনয়ী হলেও একটা দ্বন্দ্ব ও সন্দেহ আপনার মনে প্রায়ই কাজ করে। আবেগ ও অনুভূতি আপনাকে দোলা দিবে বেশি। একগুয়েমি একদম পছন্দ নয়। ভ্রমণ বৈচিত্র্য ও সমুদ্রের প্রতি রয়েছে আকর্ষণ। আপনি জীবন সম্পর্কে অনেক স্বপ্ন দেখবেন। প্রচন্ড আগ্রহ ও উদ্দীপনা নিয়ে আপনি কাজে ঝাঁপিয়ে পড়বেন। আর একাগ্রতা থাকলে যে কোন পেশায় থাকুন না কেন খ্যাতি ও প্রতিষ্ঠা আসবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী হেরম্যান হেস, প্যাট্রিক লুমুম্বা, এ্যালেক জগলস হোম, বিজ্ঞানী ড্রাইডেন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো হূদয়বান ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। একটু চেষ্টা করলেই নিজের ভাগ্য উন্নয়নে এগিয়ে যেতে পারবেন। মনের মত সুযোগ পেলে তা গ্রহণ করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ মা-মাতৃস্থানীয়দের সহানুভূতি পাবেন। কোনো বন্ধু আজ আপনার উপকারে এগিয়ে আসতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থাকবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আজ কিছু সুযোগ হাতে আসতে পারে। সুযোগ কাজে লাগাতে পারলে সাফল্য অনিবার্য। ব্যবসায়িক লেনদেনে সাফল্য আসতে পারে। সরবরাহ ও মজুদদারী ব্যবসায় সুফল পাবেন। নিজের ভাগ্য গড়ার চেষ্টা নিজেকেই করতে হবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। লেখক ও সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কাজকর্মে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করুন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ যে কোনো কাজকর্মে ভালোভাবে চিন্তা-ভাবনা করে করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ অনাদায়ী অর্থ কিছু আদায় হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজন কারো আচরণ অনভিপ্রেত মনে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যাংকার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ভালো কোনো সুযোগ আসতে পারে। কোনো খবরে উত্সাহিতবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ । আপনজনদের কারো সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। খাদ্যশস্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি সামগ্রিকভাবে কিছুটা অশুভ বলেই প্রতীয়মান হয়। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মহিলাদের শারীরিক সমস্যায় চিকিত্সকের পরামর্শ নিন। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা হতে পারে। বিলম্বিত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শরীর ভালো যাবে না। পুরনো কোনো অসুখ মাথা চাড়া দিতে উঠতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ইন্টারভিউতে ফলাফল অনুকূল হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ স্বেচ্ছায় কারো দায়িত্ব না নিলেই ভালো করবেন। অন্যথায় বিপদে পড়ার আশংকা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদেরকে সকল ব্যাপারে সতর্ক থাকতে হবে। অকারণ কোনো ঝামেলায় জড়াতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।