জোকস

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২০:১০
 ইংরেজি ক্লাসে শিক্ষক সঞ্জুকে প্রশ্ন করছেন— শিক্ষক :সঞ্জু, বলো তো ‘এইট’-এর অর্ধেক কত হয়? সঞ্জু :স্যার, লম্বায় না আড়াআড়ি ভাবে বলব? শিক্ষক :মানে কী? সঞ্জু :স্যার, লম্বায় অর্ধেক হলে হয় ০, আর পাশাপাশিভাবে অর্ধেক করলে হয় ৩!!  এক ভদ্রলোকের স্ত্রী কুকুর পোষেণ। ভদ্রলোক কুকুরটিকে মোটেই সহ্য করতে পারেন না। একদিন সকালে গোপনে ভদ্রলোক কুকুরটিকে তার বাসা থেকে বিশ ব্ল¬ক দূরে এক বাড়িতে রেখে এলেন। কিন্তু তিনি বাড়ি ফিরে দেখেন, কুকুরটি তার আগেই ফিরেছে! অপর একদিন আবারও ভদ্রলোক কুকুরটিকে এ গলি ও গলি পার করে চলি¬শ ব্লক দূরে রেখে এলেন। সেদিনও একই ঘটনা। কুকুর ভদ্রলোকের আগেই বাড়ি ফিরেছে! শেষমেশ ভদ্রলোক এক সকালে বাড়ি থেকে একশ’ মাইল দূরে এক জটিল পথ পাড়ি দিয়ে কুকুরটিকে রেখে বাড়ি রওনা হলেন। ঘণ্টা তিনেক বাদে তিনি বাসায় ফোন করলেন তার স্ত্রীকে। ভদ্রলোক :হ্যালো। তোমার কুকুর কি বাড়ি ফিরেছে? স্ত্রী :হ্যাঁ। কেন গো? ভদ্রলোক :ওকে একটু পাঠাও তো, আমি পথ হারিয়ে ফেলেছি!  বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে বড় ভাই :আমার গান তোর কেমন লাগলো? ছোট ভাই: তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত। বড় ভাই :আসলেই আমি এত ভাল গান করি ছোট ভাই :না,মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম ।