স্মরণীয় উক্তি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২০:১০
 ময়লা কাগজ ফেলার ঝুড়িটি হলো একজন লেখকের প্রিয় বন্ধু। - আইজ্যাক সিঙ্গার  তুমি যদি ভালো কিছু লিখতে চাও তাহলে তোমার লেখার কাগজটিকে তোমার হূদয়ের নিঃশ্বাস দিয়ে পূর্ণ করো। - হেনরি ওয়াডসওয়ার্থ  আমার হূদয়ের কথাগুলো উজার করে দেওয়ার জন্য আমি যদি না লিখি তবে নিজেকে আমার উন্মাদ বলে মনে হয়। - লর্ড বায়রন  লেখালেখি হলো নীরবতার বিরুদ্ধে এক ধরনের সংগ্রাম। - কার্লোস ফুয়েন্টস  আমার কাছে যেকোনো প্রকাশনাই হলো মানুষের মনের নিলাম। - এমিলি ডিকেনসন