লোপেজের ভুল স্বীকার

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২০:২৬
কনসার্ট শেষ করার ঠিক আগ মুহূর্তে আয়োজকদের অনুরোধে জেনিফার লোপেজ তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেয়ে ওঠেন গান। তবে এটি যে ঠিক হয়নি, সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তুর্কেমেনিস্তানে মানবাধিকার লংঘিত হয়ে থাকে হরহামেশা। এমন একটি দেশের প্রেসিডেন্টের জন্য তাই জন্মদিনের শুভেচ্ছা জানানো গান গাওয়া অনুচিত হয়েছে বলেই জেনিফার জানিয়েছেন এক বার্তায়।