আগামীকাল এনটিভি এক দশক পূর্ণ করে এগারো বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২ জুলাই সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভি প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘প্রজাপতি’। দুপুর ১টায় প্রচার হবে বিশেষ সেলিব্রেটি শো ‘সময়কাহন’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংকলিত অনুষ্ঠান ‘উত্সবে আনন্দে’। ৩ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পথে যেতে যেতে ১১’, উপস্থাপনা করেছেন সুজিত মোস্তফা। এ অনুষ্ঠানে মোট ১১জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। শিল্পীরা হলেন সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, অদিতি মহসীন, ছন্দা চক্রবর্তী, সেলিম চৌধুরী, শফি মন্ডল, অনিমা মুক্তি, বেবী দেওয়ান, জহুরা আলীম, ফকির শাহবুদ্দিন ও সন্দীপন। এরকমই বিশেষ বিশেষ আয়োজনে টানা ৪ জুলাই পর্যন্ত সাজানো হয়েছে এনটিভির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
