ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৬
গতকাল সোমবার সকাল থেকে নার্সিং পেশার মানোন্নয়নের লক্ষ্যে চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে ইন্টার্নশীপ চালু ও মাসিক বৃত্তি তিন হাজার টাকায় উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আমরণ অনশন শুরু করেছে। ইতিপূর্বে বিক্ষোভ মিছিল,অবস্থান ধর্মঘট ও তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। অনশন চলাকালে বক্তব্য রাখেন এনামুল হক, ইসরাত জাহান, কাকলী আক্তার, আমেনা আক্তার, সবিতা অধিকারী ও রাফিউজ্জামান।