আর্থিক প্রতিষ্ঠানেও চাকুরির বয়সসীমা ৩০ বছর

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৬
ব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারি বধি মেনে চাকরী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলারে জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সরকারি চাকরী বিধি মেনে বাংলাদেশে কার্যরত সকল বাণিজ্যিক ব্যাংকে নতুন নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রার্থীদের বয়সের উচ্চ সীমা ৩০ বছর নির্ধাণ করেছে। উক্ত বিধিমালা অনুসরণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নতুন নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রার্থীর বয়সের উচ্চসীমা ৩০ বছর নির্ধারণ করার জন্য নির্দেশ দেয়া হলো।