পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ে নবীনবরণ উপলক্ষে ছাত্রলীগ, ছাত্রদল ও কলেজ কর্তৃপক্ষ পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার ছাত্রলীগ কলেজ শাখা ও উপজেলা শাখা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, পলাশ সিকদার, তালহা যুবায়ের, মহসীন খলিফা, রিয়াজ, শাকিল প্রমুখ। শহীদ মিনার চত্বরে ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, রাকিবউদ্দিন তালুকদার, মোঃ মোহেব্বুল্লা, মাওলাদ হোসেন মইন, লাফিতুর রহমান, মশিউর রহমান জনি, মাহবুব হাসান শিপলু, জয়দেব ঘোষ, সুমিত দাস প্রমুখ।
কাউখালী কলেজের অধ্যক্ষ সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাজী রুহিয়া বেগম হাসি, ইউ,পি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন প্রমুখ।
