নওগাঁ শহরের এটিম মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল বিস্ফোরণে দুই শিশুসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, এটিম মাঠ এলাকার বাসিন্দা মহিমা (২২), মোরশেদা (২৩), শান্ত (১৬) ও ৫ মাসের শিশু কোহেলী। ঘটনার পর আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সক।
