ময়মনসিংহে প্রেসক্লাব প্রাঙ্গণে অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আইনের সুফলের ১০দফা দাবিতে আদিবাসী উন্নয়ন কাউন্সিল, আইনজীবী-সাংবাদিক ফোরাম, বিলাসহ ১৭টি সংগঠন মানববন্ধন করেছে।
শনিবার মানববন্ধনে সংহতি প্রকাশ করে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ, অ্যাডভোকেট প্রবীর মজুমদারসহ আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০দফা দাবি পেশ করা হয়েছে।
