দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের আদিবাসী প্রেমিক যুগল দশম শ্রেণির ছাত্রী সুমি হেমরম (১৫) ও এইচ.এস.সি শিক্ষার্থী আলেকজান্ডার (১৮) এক সাথে বিষপান করলে সুমি হেমরম গতকাল সোমবার সকালে স্থানীয় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রেমিক আলেকজান্ডারকে উন্নত চিকিত্সার জন্য দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
