গত শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভাশেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার ও দি ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। সহ-সভাপতি ২টি পদে সাইফুদ্দিন আহাম্মেদ নান্নু ও মাহবুব আলম জুয়েল। অন্যান্য পদে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন মো. শাহানুর ইসলাম।
কোষাধ্যক্ষ পদে বিজয়ী হন মো. শাহীনুল ইসলাম তারেক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সম্পাদক পদে নির্বাচিত হন শহিদুল ইসলাম সুজন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রিপন আনছারী, প্রচার সম্পাদক পদে মনিরুল ইসলাম মিহির ও দপ্তর সম্পাদক পদে বিজয়ী হন এ.এস.এম সাইফুল্ল¬াহ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সুরুয খান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রাক্তন সহ-সভাপতি আনোয়ারুল হক ও আশরাফুল আলম লিটন।
