মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৮টিতে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ ৭টিতে বিএনপি জয়ী হয়েছে।
রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে একেএম নাসিরুজ্জামান খান, সহ-সভাপতি পদে আবদুল্লাহ আল- মাহমুদ আনোয়ার, সহ-সম্পাদক মাহাবুবুর রহমান সবুজ, দফতর সম্পাদক মুহম্মদ হোসেন আলী রানা, ধর্ম সম্পাদক পদে আলমগীর কবির, সদস্য পদে মো. নুর হোসেন, মনির হোসেন ও আতিকুর রহমান জুয়েল নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাসুদ আলম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মাহমুদ, কোষাধ্যক্ষ পদে হান্নান মিয়া জুয়েল, লাইব্রেরী সম্পাদক পদে রেজাউর রাজ্জাক প্যারট, নাট্য সম্পাদক পদে মুজিবুর রহমান শেখ, সদস্য পদে হাবিবুর রহমান খান ও আকলিমা আক্তার সুপ্তি নির্বাচিত হয়েছেন ।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ছালাহউদ্দিন ঢালী এই তথ্য দিয়ে জানান, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ২৬৬ ভোটারের মধ্যে ২৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাত পৌনে ২টায় বেসরকারিভাবে ১৪টি পদের ফলাফল ঘোষণা করা হয়। একটি সহ-সভাপতি পদে পুনঃগণনার আবেদনের কারণে সোমবার বিকালে নিষ্পত্তি করা হয়।
