বীর মুক্তিযোদ্ধা মুনসুরুল আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১২ মে ২০১৯, ১৭:৪৮

ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমরেড মুনসুরুল আলম (৭০) শনিবার রাত ১০টায় ঢাকা বারিধারাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না ......রাজিউন)। রবিবার বিকেল তিনটায় পাবলিক ক্লাব মাঠে পীরগঞ্জ থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এসময় ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাজা শেষে তাকে পীরডাঙ্গী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। 

আরও পড়ুনঃ শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি যথাক্রমে ইমদাদুল হক, কমরেড শহীদুল্লাহ শহীদ, কমরেড ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু