শম্পার মূল টার্গেট চলচ্চিত্র

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৩
অল্প বাজেটের চলচ্চিত্র ‘মাটির পিঞ্জিরা’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও সুপার হিরোইন রিয়েলিটি শো বিজয়ী মডেল, অভিনেত্রী শম্পা হাসনাইন এরই মধ্যে মডেলিং জগতে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। নিজের প্রথম চলচ্চিত্র মাটির পিঞ্জিরা প্রসঙ্গে শম্পা বলেন, প্রথম চলচ্চিত্র হিসেবে আমার অভিনয় বা যতটুকু কাজ দেখানোর সুযোগ ছিল আমি করার চেষ্টা করেছি। সেদিক দিয়ে আমি অনেকের প্রশংসা পেয়েছি। এখন ভাল গল্প বা বড় বাজেটের ছবি হলে অবশ্যই আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। কারণ চলচ্চিত্রই আমার মূল লক্ষ্য।