কবিতা উত্সবকে কেন্দ্র করে গতকাল জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়েছিলেন ক্লাবের সদস্য কবিরা। কবি ফজল শাহাবুদ্দিন, কবি বেলাল চৌধুরী ,কবি হাবিবুল্লাহ সিরাজি, কবি নূরুল হুদা, কবি হেলাল হাফিজসহ অনেক কবি আসেন কবিতার আসরে। তাদের মধ্যমণি ছিলেন কবি আল মাহমুদ। তাদের সংগঠন ‘কবিতা পরিষদ’ আয়োজন করে এই কবিতা উত্সবের। বিশ্ব কবিতা আন্দোলনের সাথে একাত্ম হয়ে সংগঠনটি মুক্তির হাতিয়ার হিসেবে কবিতাকে নির্দেশ করে। বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন মজিদ মাহমুদ। দুটি পর্বে বিভক্ত উত্সবের আলোচনা পর্বের সভাপতিত্ব করেন কেজি মোস্তাফা। গতকাল ছিল তাঁর ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে কেক কাটারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এরশাদ মজুমদার। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক শেখ আবদাল আহমেদ। তারপর শুরু হয় কবিতা পাঠ, চলে অনেক রাত অবধি। অনুষ্ঠানটির স্পন্সর করে সাউথ ইস্ট ব্যাংক লিঃ।
