‘মাছে মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় মত্স্য সপ্তাহ। এউপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। নানা কর্মসূচির মাধ্যমে ২ থেকে ৮ জুলাই জাতীয় মত্স্য সপ্তাহ পালন করা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে দেশের মত্স্যচাষি, জেলে, মত্স্যজীবী ও মত্স্য খাত সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, মত্স্যচাষ ব্যবস্থাপনা ও সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ মত্স্য উত্পাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। মত্স্য সপ্তাহ উপলক্ষে গতকাল সকালে সড়ক র্যালির আয়োজন করা হয়। মত্স্য মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস, প্রতিমন্ত্রী মো. আব্দুল হাই, সচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
