আওয়ামী লীগ সংসদীয় দলের সভা কাল

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
আগামীকাল আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সংসদ অধিবেশন শেষে সকল সংসদ সদস্যকে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন করার পর এটি হচ্ছে আওয়ামী লীগ সংসদীয় দলের ২২তম সভা। এতে সভাপতিত্ব করবেন সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।