ছাত্র শিবির কাল সারাদেশে হরতাল ডেকেছে

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৩৯
ইসলামী ছাত্রশিবির আগামীকাল বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল সোমবার শিবিরের পক্ষ থেকে জানানো হয়, তাদের নিখোঁজ নেতাদের সন্ধান, আদালতে হাজির ও কেন্দ্রীয় সভা-পতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এক বিবৃতিতে বলেন, সরকার শিবির সভাপতিকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন, একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করেই চলছে। আমরা অবিলম্বে তাঁদের মুক্তি চাই। শিবিরের নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের আগেই সরকারের নিকট কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহূত নেতাদের সন্ধান দাবি করছি। না হলে হরতালের চেয়ে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে।