পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে মমতার রমজান রাজনীতি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪১
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হবে রমজান মাসে। পাঁচ দফায় এই ভোটে অসুবিধায় পরবেন রাজ্যের মুসলিমরা। দিন বদলের জন্য শেষ পর্যন্ত আবারও সুপ্রিম কোর্টের দারস্থ হলো মমতা বানার্জীর তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার। একই পথে যাছে জাতীয় কংগ্রেসও। রমজান মাসে নির্বাচন বন্ধ করতে সোমবার বিক্ষোভ সমাবেশ করে ১৫টি মুসলিম সংগঠন। সিপিএম অবশ্য জানিয়েছে, মমতার জন্যই রমজান মাসে ভোট হচ্ছে। আদালতে না গিয়ে ঠিক সময়ে নির্বাচন করলে এই সমস্যায় পড়তে হত না। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল গত মে মাসে। কিন্তু কত দফায় ভোট হবে এবং বাড়তি পুলিশ থাকা নিয়ে জটিলতায় বিসয়টি আদালতে গড়ায়। কলকাতা হাইকোর্টে ফয়সলা না হয়ে মামলা যায় সুপ্রিম কোর্টে। সেখানে রায় হয় ১১ থেকে ২৫ জুলাই ৫ দফায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হবে। এরপরই রমজান মাসে ভোট না করতে চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের দারস্থ হলো তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার। তাদের বক্তব্য, ওই সময় ভোট হলে মুসলিম ভোটারদের অসুবিধা হবে। সিপিএম অবশ্য বলছে, সমর্থন কমছে তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট হলে তা ধরা পরে যাবে। তাই তৃণমূল বারবারে মামলার পথে যাচ্ছে।