পাবনায় গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনুর রশীদ (৩৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে। এ সময় যুবলীগ কর্মী টিপু হোসেন (৩৫) গুলিবিদ্ধ হন। শহরের কাচারীপাড়া এলাকার সাহারা ক্লাবে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাহারা ক্লাবে বসে গতকাল দুপুরে দাবা খেলছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ ও যুবলীগ কর্মী টিপু হোসেন। এ সময় মোটর সাইকেলে ২/৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত এসে তাদের গুলি করে পালিয়ে যায়। নিহত মামুন পাবনা পৌর সদরের কাচারীপাড়ার মৃত তোরাব আলীর ছেলে। এছাড়া একই এলাকার আলতাব চৌধুরীর ছেলে আহত টিপু।
