কুড়িগ্রামে বড় ভাইকে হত্যা দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

আপডেট : ১২ মে ২০১৯, ১৮:১৪

কুড়িগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আব্দুর রহমানকে হত্যার অপরাধে ছোট ভাই আব্দুল গণিকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম এই দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, চিলমারী উপজেলার মাচাবান্ধা গ্রামের আব্দুর রহমানের সঙ্গে তার ছোট ভাই আব্দুল গণির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা আদালতে বিচারাধীন আছে। এ অবস্থায় গত ২০০৯ সালের ১৩ এপ্রিল সকালে আব্দুর রহমান শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে গেলে আব্দুুল গণি লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত আব্দুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাভারে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ও  ট্রাক চাপায় পথচারী নিহত 

নিহত আব্দুর রহমানের ছেলে মো. হাবিল উদ্দিন ওই দিন রাতে বাদী হয়ে আব্দুল গণিসহ সাতজনকে আসামি করে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ মামলাটি পরিচালনা করেন। 

ইত্তেফাক/কেকে