সিইপিজেডে পাপেলা সুজ কারখানায় আগুন নেভানোর সময় আহত দমকল কর্মী আবু সাঈদ গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। কারখানাটির আগুন গত শনিবার গভীর রাতে নেভানোর সময় দেয়াল পড়ে আবু সাঈদসহ ৩ জন দমকল কর্মী আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আহত অপর ২ জন দমকল কর্মী মিজানুর রহমান চমেক হাসপাতালে এবং আখতারুজ্জামান ফায়ার সার্ভিসের ব্যারাকে রয়েছেন।
