গ্রীষ্মের ছুটি শেষে আবার মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস। এতদিন নীরব ও নিষ্প্রাণ থাকা ক্যাম্পাস আবার ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। শিক্ষার্থীদের পদচারণায় আবার সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, এবারের গ্রীষ্মের ছুটিতে বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি। সারাক্ষণ বন্ধুদের নিয়ে হৈ চৈ করেছি। একই বর্ষের শিক্ষার্থী তারেক আজিজ জানায়, এবার গ্রীষ্মের ছুটিতে অনেক দিন পর বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। তবে নাড়ির টানে বাড়িতে যাই ঠিকই কিন্তু ক্যাম্পাসকে মিস করি সারাক্ষণ।
