ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৩১
ক্যামব্রিয়ান কলেজ ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত কিংস, মেট্রোপলিটন, উইনসাম ও ক্যামব্রিয়ান কলেজ-এর ২০১৩ সালের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৫০০ নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হায়দার আলী, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার পিএমজেএফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. করুণাময় গোস্বামী। সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দিলরুবা পারভীন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান আলোচক লায়ন এম.কে.বাশার তাঁর বক্তৃতায় কলেজ ও হোস্টেলের বিভিন্ন নিয়মাবলি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরেন। এ ছাড়া তিনি ক্যামব্রিয়ানের পাঠদান পদ্ধতি, পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি, শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে আচরণ এবং ছুটি সংক্রান্ত নিয়মাবলি ছাত্রদের কাছে তুলে ধরেন। তিনি তাঁর বক্তৃতায় অভিভাবকদের প্রতি ক্যামব্রিয়ান কলেজের নিয়মাবলি, যথযাথভাবে পালনের ক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, সর্বাধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার উন্নয়নে আমরা সব সময় আমাদের শিক্ষার্থীদের এগিয়ে রাখতে চাই। মানারাত ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার সাথে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট ট্রান্সফার, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ, উচ্চ শিক্ষায় গবেষণা, কোর্স কারিকুলাম উন্নয়ন, উচ্চতর ডিগ্রীসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য বিশেষ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরি মাহমুদ হাসান ও রেজিস্ট্রার আবুল বাশার খান এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার পক্ষে রেক্টর প্রফেসর দাতুশ্রী ড. জালিহা কামারউদ্দিন, ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. আবদুল আজিজ বারগুইত ও সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষ উপস্থিত ছিলেন।