তোমাদের চিঠি থেকে

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৪৩
প্রিয় কচি-কাঁচার আসর, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নাও। অনেকদিন অপেক্ষার পর আবার লেখা পাঠালাম। আমার লেখা ও আঁকা আসরে ছাপা হয়। কিন্তু দীর্ঘদিন যাবত্ আসরে আমার লেখা দেখতে পাচ্ছি না। এসএসসি-তে ভালো ফল করায় আমার সাফল্য লিখে পাঠালাম। মা দিবস উপলক্ষে ছড়া, গল্প, ছবি পাঠালাম। অথচ কিছুই ছাপা হলো না। বন্ধুদের কাছে আমার প্রিয় বই আর শুভেচ্ছাও ছাপা হলো না। এতে আমি খুব দুঃখ পেয়েছি। কিন্তু প্রিয় বন্ধুর সাথে তো রাগ করে থাকা যায় না। তাই আমিও পারলাম না। আবার বৃষ্টি নিয়ে আঁকা ছবি, ছড়া, গল্প পাঠালাম। আর প্রিয় বই বিভাগটি কী এখন বন্ধ থাকবে? তা জানিও। আর লেখা ছাপিয়ে জানিয়ে দিও চিঠি পেয়েছ এবং খুশি হয়েছ। তাহলে আমি আরো লিখব। বন্ধুরা বৃষ্টি এলে আমার খুব স্কুলের স্মৃতি মনে পড়ে। একসঙ্গে সব বন্ধুরা কত বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টি দেখেছি, পানি দিয়ে খেলেছি। আজ স্কুলজীবন শেষে বন্ধুদের খুব মিস করছি। তোদের কথা খুব মনে পড়ছে, আমাদের নিত্যদিনের মত আর দেখা হবে না, হবে না একসাথে দুষ্টুমি করে বৃষ্টি ধরা ও ভেজা। সবসময় মনে পড়বে বৃষ্টি ভেজা স্কুল স্মৃতি। অন্য সময় লিখে পাঠাব। সুমনা আক্তার মীম, সদস্য নম্বর-১২৭৭ গোড়ান, ঢাকা-১২১৯