রায়পুর পৌর শহরে রবিবার বিকালে তিন ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোতাচ্ছেম বিল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর খাদ্য পরিদর্শক (সেনেটারি ইন্সপেক্টর) মো. নাহিদুল ইসলাম ও রায়পুর থানা পুলিশ।
ওই অভিযানে খাদ্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ, খোলা খাবার রাখা ও পোড়া তেলে খাবার রান্না করার দায়ে বিস্মিল্লাহ হোটেলকে ২৫ হাজার টাকা, গাজী মার্কেটে বিথী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা এবং বাবুলের ফল দোকানে ৫ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: ‘একাদশে ভর্তির জন্য লাগবে অভিভাবকের এনআইডি’
রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাচ্ছেম বিল্লাহ জানান, রমজান মাসে ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
ইত্তেফাক/কেকে
