বাউফল পৌর শহরে চলছে আধুনিক নগরায়ণের কাজ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৪৮
পটুয়াখালীর বাউফল পৌর শহরে পুরাদমে চলছে আধুনিক নগরায়ণের কাজ। কাজ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হ্ছে, প্রধান সড়ক থেকে পৌর বাসির প্রতিটি বাড়ি বাড়ি আড়াই কোটি টাকার সংযোগ সড়ক নির্মান, শহরের ৯টি ওয়ার্ডের পৌরবাসী যাতে ঘর থেকে জুতা পায় দিয়ে প্রধান সড়কে যাতায়াত করতে পারে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৫০ টি গভীর নলকুপ বসানোর কাজ চলছে। জলবায়ু প্রকল্পে ১ কোটি ৭৫ লক্ষ টাকার ড্রেনেজের কাজ চলছে। পৌর শহরে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক কিচেন মার্কেটের কাজ শেষ হয়ে এখন উদ্বোধনের অপেক্ষায়। এছাড়া পৌর শহরে রাস্তার দু’ধারে সোডিয়াম বাতি বসানোর কাজ চলছে। নতুন পৌর মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, বাউফল পৌর শহরকে আধুনিক নগরায়ণ করা তার নির্বাচনী ওয়াদা। তিনি ইত্তেফাককে বলেন, মেয়রের গাড়ি কেনার জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ ছিল। উক্ত টাকা পৌর সভার উন্নয়ণ মূলক কাজে ব্যয় করেছি। পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে সুপেয় পানি সরবরাহের জন্য কাজ চলছে। কাজ পর্যায়ক্রমে চলতেই থাকবে ।পৌর সভাটি তৃতীয় ক্যাটাগরি ছিল এখন দ্বিতীয় ক্যাটাগরি করা হয়েছে ।