লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৯৭ সন থেকে দেশের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। পটুয়াখালী জেলায় দুমকী উপজেলা সদরে ৪৪ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক মা ও শিশু হাসপাতাল চালু রয়েছে, যা ২৪ ঘন্টাই ইনডোর-আউটডোর ও জরুরী বিভাগের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। দেশি-বিদেশি একদল দক্ষ-অভিজ্ঞ চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী এই হাসপাতালে কর্মরত আছেন, যাদের মাধ্যমে সুনামের সাথেই চিকিত্সা সেবা প্রদান অব্যাহত আছে। দুমকীতে লুথার্যান হেলথ কেয়ার এক অনন্য সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে চিকিত্সা সেবা প্রদান করে আসছে।
লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশের বতর্দমান কর্মসূচির মধ্যে রয়েছে- চিকিত্সা সেবা ও পরিচর্যা, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা, মোবাইল ক্লিনিক পরিচালনা ও সমন্বিত সামাজিক উন্নয়ন কার্যক্রম। সমন্বিত সামাজিক উন্নয়ন কর্মসূচির অধীনে দুমকী ছাড়াও জেলার গলাচিপা, কলাপাড়া, বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর কর্মএলাকায় চলতি বছর হতে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
