সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৩তম বার্ষিক সাধারণ সভা আগারগাঁও-এলজিইডি মিলনায়তনে কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকমণ্ডলীসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম। সভায় ২০১২ সালের জন্য লভ্যাংশ হিসাবে ৩০% বোনাস শেয়ার ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি
