এ.এস.এম ফিরোজ আলম সম্প্রতি প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ.এস.এম ফিরোজ আলম গ্রাজুয়েশন ডিগ্রি শেষ করে জাপানে ব্যবসা শুরু করেন এবং সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, ন্যাশনাল টেলিভিশনের (আরটিভি)-এর পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান। এছাড়া তিনি বেঙ্গল ট্রেডিং (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। -প্রেস বিজ্ঞপ্তি
