জোকস

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২০:০২
 নিজ বাড়িতে ফোন করেছেন বাড়ির কর্তা। ওই পাশ থেকে ফোন তুলেছে চাকর। চাকর :হ্যালো, কে বলছেন? কর্তা :গর্দভ! নিজের কর্তাকেও চেন না? চাকর :কর্তাবাবু, আপনি? আপনি কোথা থেকে বলছেন? কর্তা :কেন, অফিস থেকে। চাকর :আপনি অফিসে? তাহলে আপনার পড়ার ঘরে দরজা লাগিয়ে বসে আছেন কে? কর্তা :কী বললি? নির্ঘাত চোর! শোন, বসার ঘরে আমার বন্দুকটা আছে না? বন্দুক হাতে নিয়ে সোজা দরজা ভেঙে পড়ার ঘরে ঢুকে পড়। আমি লাইনে আছি। (কিছুক্ষণ পর...) চাকর :আমি দরজা ভেঙেছি, গুলিও করেছি। কিন্তু চোরটা জানালা দিয়ে লাফিয়ে বাগানে লাফ দিয়ে পালিয়েছে। কর্তা :কিন্তু আমার পড়ার ঘরের পাশে তো কোনো বাগান নেই! চাকর :তাহলে আমার ভয় হচ্ছে, আপনি বোধ হয় রং নম্বরে ফোন করেছেন!  এক ছাত্রকে টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলো। ছাত্রটি তখন পরীক্ষা দিচ্ছিল। প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কেন তাকে ধরে আনা হয়েছে। বলা হলো, সে নকল করছিল। ‘কী, এত বড় সাহস! নকল করছিল!’ ‘জি, স্যার! নকল করছিল। প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত। স্যার, সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল।’  দুই সিংহ বসে গাছতলায় জিরোচ্ছে। একটি মা সিংহ, আরেকটি বাচ্চা সিংহ। এমন সময় বাচ্চা সিংহটি দেখতে পেল একটি হরিণ এদের দেখে দ্রুত দৌড়ে পালাচ্ছে। বাচ্চা সিংহটি তার মাকে বলল, ‘আচ্ছা মা, এই যে দ্রুত দৌড়ে যাচ্ছে, এটা কী?’ মা সিংহের জবাব, ‘ফাস্ট ফুড।’