স্মরণীয় উক্তি

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২০:০২
 কোনো কিছু ভাবতে থাকা মানেই যাতনা ভোগ করা। - অ্যারিস্টটল  মানুষকে যাতনা ভোগ করতেই হয়। যখন সত্যিকারের কোনো কারণ থাকে না, তখন সে নিজেই তা উদ্ভাবন করে। - হোসে মার্তি  যদি আমাদের যাতনা ভোগ করতেই হয়, তবে আসুন, আমরা সর্বোচ্চ পরিমাণেই তা করি। - ভিক্টর হুগো  যাতনা হলো এমন একটি তিক্ত বিষয় যার মাধ্যমে তোমার নিজের মধ্যে বাস করা একজন চিকিত্সক তোমার একান্ত নিজস্ব অসুস্থতাগুলোর চিকিত্সা করেন। - কাহলিল জিবরান  সংগীতের একটি ভালো দিক হলো, যখন এটি তোমাকে আবিষ্ট করে রাখে তখন তা তোমার দুঃখগুলোকে ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে দেয়। - বব মার্লে