সহকর্মীরা যেন হতবাক! এত প্রাণোচ্ছল এক মানুষের প্রতি কী করে নিজের জীবনের প্রতি অভিমান জন্মে। তাই যেন সকলের কাছে প্রশ্ন। কোনো পার্টি বা কোনো আড্ডায় সবসময় নিজে ডেকেই ছবির ফ্রেমে বন্দী হতেন। হয়তো খানিক আগেই অভিমানে চলে যাবেন তাই স্মৃতি রাখার এক আয়োজন। তেমনই স্মৃতি সঞ্চয়ের ফ্রেমে বন্দী হয়েছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, রিচি সোলায়মান ও সদ্য প্রয়াত মিতা নূর এবং রোজী সিদ্দিকী।
