নতুন অতিথির অপেক্ষায় অনিমেষ-দীপান্বিতা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:০৭
পরিচালক অনিমেষ আইচ ও তার স্ত্রী অভিনেত্রী দীপান্বিতা হালদারের সংসার আলো করে নতুন অতিথি আসার সুখবর মিলেছে। আসছে নভেম্বর মাসেই এই দম্পতির সংসারে আগমন ঘটবে নবজাতকের। নতুন এই অতিথিকে সাদরে স্বাগতম জানানোর প্রস্তুতিতেই এখন ব্যস্ত অনিমেষ-দ্বীপান্বিতা। জানা যায়, ডাক্তারের পরামর্শে এরইমধ্যে শুটিংয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন দ্বীপান্বিতা হালদার। অসমাপ্ত কিছু নাটকের শুটিং করছেন এবং বাকি সময়টা বিশ্রামের জন্যই বেছে নিয়েছেন।